নিরাপদ বাংলাদেশ গড়তে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১১ ফেব্রুয়ারি) : ভবিষ্যতে একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে আলেম-ওলামাদের সহযোগিতা কামনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ‘জাতির একটি ঐতিহাসিক সময়ে দেশের শীর্ষ আলেম-ওলামাদের সুস্পষ্ট অবস্থান জনগণকে সঠিক দিকনির্দেশনা দিতে সক্ষম হবে।’
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ শিবলীর পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তারেক রহমান।
বিবৃতিতে বিএনপিকে সমর্থন দেওয়ায় দেশের শীর্ষ আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, ‘আলেম-ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক, অধিকার প্রতিষ্ঠায় করণীয় সঠিক নির্দেশনা পাবে বলে আমি মনে করি।’
মনোয়ারুল হক/
