ভোটগ্রহণ চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ২ ঘন্টা পর পর ভোট প্রদানের হার সংগ্রহ করবে ইসি
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১০ ফেব্রুয়ারি) : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসারের নিকট হতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে ভোটগ্রহণ চলাকালে নির্বাচনি পরিবেশ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ২ ঘন্টা অন্তর অন্তর ভোট প্রদানের হার এবং আইনশৃঙ্খলার প্রতিবেদন সংগ্রহ করবে ইসি।
সোমবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্র-১৭ থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, ‘ভোটগ্রহণ শেষে, ভোট গণনার পর প্রিজাইডিং অফিসার হতে প্রাপ্ত ভোট গণনার বিবরণী প্রাথমিক বেসরকারি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র হতে প্রকাশ করা হবে। এই কার্যক্রম ভোটগ্রহণের দিন সকাল সাড়ে ৭ টা হতে শুরু করে বেসরকারি ফলাফল না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
প্রাথমিক ফলাফল সংগ্রহ ও প্রেরণ: আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিবেদন ও প্রাথমিক বেসরকারি ফলাফল সংগ্রহের
দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার নাম, পদবি, মোবাইল নম্বর, তাদের জন্য নির্ধারিত অঞ্চলের নাম ও নির্ধারিত ইন্টারনাল একাউন্ট বা টেলিফোন নম্বর আলাদাভাবে জানানো হবে। উল্লিখিত তথ্যাদি প্রাপ্তির পর রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত ‘প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ হতে কোন্ কর্মকর্তা ফলাফল প্রেরণ করবেন তা ভোটগ্রহণের দিনের পূর্বেই জানিয়ে দিতে হবে। তাছাড়া ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা ও ভোটকেন্দ্রের পরিস্থিতি প্রতিবেদন প্রেরণ করার জন্য কোন্ কোন্ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন তাও পূর্বাহ্নে জানিয়ে দিতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পূর্ব থেকেই নির্ধারিত ইন্টারনাল একাউন্ট নম্বর, টেলিফোন ও মোবাইল নম্বর সঠিক আছে কিনা বা সচল আছে কিনা অথবা ইন্টারনাল সাইট/ইন্ট্রানেট বা নেটওয়ার্ক বা ইন্টারনাল একাউন্ট ক্ষেত্র বিশেষে ই-মেইল যথাযথ কার্যকর আছে কিনা তা যাচাই করে নিবেন।
বার্তা শিট প্রস্তুত ও প্রেরণ: ভোটগ্রহণ শেষে ‘বার্তা প্রেরণ শিট’ এর মাধ্যমে প্রাথমিক বেসরকারি ফলাফল প্রেরণ করার লক্ষ্যে নির্ধারিত নমুনা (পরিশিষ্ট-ক) সংযুক্ত করা হলো। উল্লিখিত বার্তা ফরমে ক্রমপূঞ্জিত আকারে প্রাথমিক বেসরকারি ফলাফল ইন্টারনাল সাইটে নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার একাউন্টে প্রেরণ করতে হবে। ইন্টারনাল একাউন্টে বার্তা প্রেরণে সমস্যা হলে অথবা বিলম্বিত হওয়ার সম্ভাবনা থাকলে ই-মেইলে প্রেরণ করতে হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা রিটার্নিং অফিসার কর্তৃক মনোনীত কর্মকর্তার সাথে নির্ধারিত টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে প্রেরিত বার্তা সম্পর্কে নিশ্চিত হবেন এবং দ্রুততার সাথে বার্তা প্রদানের জন্য টেলিফোন বা মোবাইলে যোগাযোগ করবেন। প্রতিটি বার্তা শিটে রিটার্নিং অফিসার নিজে স্বাক্ষর করবেন। কোন কারণে রিটার্নিং অফিসার স্বাক্ষর করতে না পারলে আংশিক ফলাফলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট/অতিরিক্ত জেলা প্রশাসক অথবা দায়িত্বশীল অন্য কোন কর্মকর্তার স্বাক্ষরে বার্তা প্রেরণ করতে পারবেন। এজন্য অবশ্যই উক্ত কর্মকর্তাদের নমুনা স্বাক্ষর সত্যায়িত করে ভোটগ্রহণের পূর্বেই (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে অঞ্চল ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করতে হবে। তবে চূড়ান্ত বার্তা শিট অবশ্যই রিটার্নিং অফিসারের স্বাক্ষরে প্রেরণ করতে হবে এবং আরএমএস এ নির্ধারিত পদ্ধতিতে আপলোড করতে হবে।
ফলাফল ব্যবস্থাপনা ও প্রেরণ: প্রত্যেক নির্বাচনি এলাকার জাতীয় সংসদ এবং গণভোটের বেসরকারি ফলাফল যথাযথভাবে প্রাপ্তির লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের ইন্টারনাল সাইটে ইএমএস সফটওয়্যার এর ফলাফল ব্যবস্থাপনা/গণভোট ফলাফল ব্যবস্থাপনা মডিউল ব্যবহার করতে হবে। উল্লিখিত সফটওয়্যার এর মাধ্যমে তথ্য প্রেরণের জন্য প্রযোজনীয় সংখ্যক জনবলকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া এই সফটওয়্যারে এক্সেস করার জন্য ফলাফল সংগ্রহ এবং ঘোষণা কেন্দ্রে নির্বাচন কমিশনের ঠচঘ প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এর জন্য জেলা/উপজেলা/থানা নির্বাচন অফিসে সরবরাহকৃত গ্রামীণ এবং টেলিটকের সীম সম্বলিত মডেম ব্যবহার করবেন। এর বাইরে ফলাফল সংগ্রহ এবং ঘোষণা কেন্দ্রে লোকাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
প্রত্যেক সহকারী রিটার্নিং অফিসার তার জন্য নির্ধারিত কেন্দ্রের ফলাফল এন্ট্রি করার জন্য দুইজন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবেন। প্রতি ডাটা এন্ট্রি অপারেটরের ফলাফল এন্ট্রি করার জন্য ল্যাপটপ, স্ক্যানার, প্রিন্টার এবং নেটওয়ার্ক নিশ্চিত করতে হবে। একই সাথে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জগঝ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সংখ্যক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করে ল্যাপটপ, স্ক্যানার এবং প্রিন্টারের ব্যবস্থা রাখতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর ভোটকেন্দ্রের ফলাফল জগঝ এ এন্ট্রি করার সময় একই ভোটকেন্দ্রের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একই সাথে এন্ট্রি নিশ্চিত করবেন।
মনোয়ারুল হক/
