শিক্ষার্থীদের অবরোধ, থমকে গেছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৪ জানুয়ারি) : ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর পাঁচ জায়গায় সড়ক অবরোধের কারণে যান চলাচল অনেকটা থমকে গেছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার পর থেকেই রাজধানীর টেকনিক্যাল, মহাখালীর আমতলী, সায়েন্সল্যাব ও তাঁতীবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

তাছাড়া, তেজগাঁও কলেজের ছাত্ররা তাদের সহপাঠী সাকিব হত্যার বিচারের দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে ইন্দিরা রোডের মূল রাস্তা এবং ইন্দিরা রোডের এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডাউন র‌্যাম্পের মুখ বন্ধ করে দেন। পরিস্থিতি সামাল দিতে ইন্দিরা রোডের মুখে গাড়ি ডাইভারশন করে বিজয় সরণির দিকে পাঠানো শুরু করে পুলিশ।

বাঙলা কলেজের ছাত্র-ছাত্রীরা টেকনিক্যাল ক্রসিংয়ের মাঝখানে অবস্থান নেওয়ায় এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না বলে জানা গেছে।

এদিকে ঢাকা কালেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরা দুপুর ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে সড়কে অবস্থান নেন। ফলে সেখানেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ব্যস্ত সময়ে এসব গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের কারণে যানজট সৃষ্টি হচ্ছে, ফলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ