স্বদেশ করপোরেশনের চেয়ারম্যান-জিএম গ্রেফতার, জেল-জরিমানা

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা ২৪ জুন ২০২০) : লোন দেওয়ার কথা বলে আর্থিক জামানত নিয়ে তা না দিয়ে প্রতারণার অভিযোগে অভিযোগে স্বদেশ করপোরেশনের চেয়ারম্যান সাইফুল কবীর ও মহাব্যবস্থাপক (জিএম) শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। এদের মধ্যে সাইফুল কবীরকে ৬ মাসের কারাদণ্ড এবং আড়াই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ ২৪ জুন (বুধবার) রাজধানীর মতিঝিল এলাকায় সমবায় ব্যাংক ভবনের পাঁচতলায় প্রতিষ্ঠানের কার্যালয় থেকে সাইফুল কবীর ও শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাইফুল কবীরকে জেল-জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

র‌্যাব জানায়, স্বদেশ করপোরেশনের জামানত গ্রহণ ও ঋণ দেওয়ার এখতিয়ার নেই। কিন্তু প্রতারণামূলকভাবে ঋণ দেওয়ার কথা বলে প্রায় পাঁচ হাজার ব্যক্তির কাছ থেকে ২০ কোটি টাকারও বেশি জামানত নিয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু ঋণ না পেয়ে গ্রহিতা যখন জামানত ফেরত চায় সেটি না দিয়ে লেনদেন ও টাকাবিহীন একটি অ্যাকাউন্টের চেক দিতেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শফিকুল কবির।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বদেশ করপোরেশনের কার্যালয়ে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। এসময় সেখানে অননুমোদিত হ্যান্ড স্যানিটাইজার ও জুস বিক্রির প্রমাণও পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ