সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু’র মৃত্যু

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা ১৩ জুন ২০২০) : দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু আর নেই। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল এ তথ্য নিশ্চিত করেন।

আজ (১৩ জুন) শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লহি… রাজিউন)।

এর আগে শুক্রবার ভোর রাতে রাজধানীর বাড্ডার আফতাবনগরের ৩ নম্বর রোডের বি ব্লকের নিজ বাসায় একটি কক্ষে রাত ৩টার দিকে হঠাৎ তার গায়ে আগুন লাগে। দ্রুতই আগুন নির্বাপণ হলেও দগ্ধ হন সাংবাদিক নান্নু। গুরুতর অবস্থায় এই দিন ভোরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দমকল বাহিনীর সদস্যরা জানিয়েছেন, গ্যাস লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।

এর আগে গত ২ জানুয়ারি ওই একই বাসায় অগ্নিদগ্ধ হয়ে তার একমাত্র সন্তান মিউজিক ডিরেক্টর স্বপ্নীল আহমেদ পিয়াসও (২৪) অকালে মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ