রূপসী বাংলা পুনঃনির্মাণে চাকরি হারাবে না কর্মচারীরা: শিল্পমন্ত্রী

amu আমুসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর রূপসী বাংলা হোটেল পুনঃনির্মাণের ফলে কোনো কর্মচারী চাকরিচ্যুত হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মঙ্গলবার রূপসী বাংলা হোটেল কর্মচারী ইউনিয়ন এবং রূপসী বাংলা হোটেল এর যৌথ উদ্যোগে আয়োজিত মন্ত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান মন্ত্রী। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বিশেষ অতিথি ছিলেন। বর্তমান সরকারকে শ্রমিক বান্ধব সরকার হিসেবে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, ‘শ্রমিকের কর্মসংস্থান ও আর্থিক সুবিধার বিষয়টি সুরক্ষা করা হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’ অনুষ্ঠানে রূপসী বাংলা হোটেল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতারা বলেন, হোটেলটির পুনঃনির্মাণের জন্য বন্ধ করে দিলে এতে কর্মরত প্রায় সাতশ শ্রমিক ও ১২শ পরিবারের জীবন অনিশ্চয়তার মুখে পড়বে। এরফলে লাভজনক এ প্রতিষ্ঠান থেকে সরকার বিপুল পরিমানের রাজস্ব হারাবে। তারা হোটেলটি খোলা রেখেই পুনঃনির্মাণের দাবি জানান। অনুষ্ঠানে বেসমরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘রূপসী বাংলা হোটেল মুক্তিযুদ্ধকালীন ও পরের সময়কার স্মৃতি জড়িয়ে রয়েছে। এটি সকলের আবেগের বিষয়। তাই আর্ন্তজাতিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য পুনঃনির্মাণের প্রশ্ন উঠেছে। পুনঃনির্মাণকালে কোনো শ্রমিক-কর্মচারী চাকরি হারাবে না। সরকার শ্রমিক-কর্মচারীর আর্থিক নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে।’ শ্রমিকদের দাবি যুক্তিসঙ্গত মন্তব্য করে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘বর্তমান সরকারের গৃহীত উদ্যোগের ফলে দেশের বেকারত্ব শতকরা ৩৭ ভাগ থেকে ২৬ ভাগে নেমে এসেছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদারের ফলে উত্তরবঙ্গ থেকে মঙ্গা দূর হয়েছে।’ রূপসী বাংলা হোটেল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. সফিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহামুদ, বিএসএলর ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমডোর লুৎফর রহমান (অব:), সচিব আবুল মনসুর, রূপসী বাংলা হোটেলের মহা ব্যবস্থাপক জেমস পি. ম্যাকডোনাল্ড ও সিবিএর সাধারণ সম্পাদক মোস্তফা গাজী বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ