৫৩ হাজার ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার

Fake National ID ভুয়া জাতীয় পরিচয়পত্রসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর ধোলাইপাড়ে ৫৩ হাজার ১০০টি ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধারসহ দুইজনকে আটক করেছে কদমতলী থানা পুলিশ।  শনিবার ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- আমিনুল ইসলাম ওরফে মামুন ও তৌফিক ইমাম।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, টহলরত পুলিশ দেখে ওই দুইব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। এ সময় তাদের কাছ থেকে এসব ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

ডিএমপি মিডিয়া সেন্টারে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

ওসির দাবি, সন্ত্রাসীরা ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে সিমকার্ড কিনে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে ধারণা করা হচ্ছে।এছাড়া, ভিওআইপি ব্যবসায়ীদেরও ভুয়া জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হয় বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ