লন্ড্রিতে আগুন, দুই শ্রমিক দগ্ধ

Fire আগুনসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর উত্তরায় একটি লন্ড্রিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই দোকানে ঘুমন্ত দুই শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে উত্তরার ৯ নম্বর সেক্টরে ৮ নম্বর রোডের ১ নম্বর বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিদগ্ধ দুই শ্রমিক হলেন, আজিজুল (২০) ও মো. রাজু (১৮)।

দোকানের মালিক মো. ইমরান জানান, অগ্নিদগ্ধ শ্রমিক দুজনের চিৎকারে এলকাবাসী দোকানের শাটার ভেঙ্গে তাদের উদ্ধার করে। আহত দুজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঢামেকে কর্তব্যরত চিকিৎসক জানান, আজিজুলের শরীরের ১২ শতাংশ ও রাজুর ১৫ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ