গাড়িচাপায় ট্রাফিক সার্জেন্ট নিহত

Dead নিহতসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড বাইপাস সড়কে গাড়ি চাপা পড়ে এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। তার নাম নাসির উদ্দিন (৩৭)।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত ট্রাফিক সার্জেন্ট (টি এস আই) নাসিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে ট্রাফিক সার্জেন্ট নাসির সীতাকুণ্ড পৌর সদরের বাইপাস সড়কে (আল-আমিন হাসপাতালের সামনে) পার্কিং করা লং ভেসেলের (লম্বা ট্রলি) পিছনে দাড়িয়ে ছিলেন। এসময় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা লং ভেসেলকে ধাক্কা দেয়। এতে দুই গাড়ির মাঝে চাপা পড়ে থেতলে যায় নাসিরের শরীর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশে উদ্ধারকারী যান নিয়ে দু’টি গাড়ীকে সরিয়ে নাসিরের লাশ বের করে।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ওসি জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর পরই দুটি গাড়ির চালক পালিয়ে গেছে। আমরা গাড়ি দুটি আটক করেছি। নিহত ট্রাফিক সাজের্ন্টের লাশ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ