ফেসবুকের বিরুদ্ধে আমির

বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সত্যমেব জয়তে  নামক অনুষ্ঠানকে ঘিরে সম্প্রতি ফেসবুকে একাধিক ভুল তথ্য প্রকাশিত হওয়ায় চটেছেন মি: পারফেক্টশনিস্ট আমির খান। সোশ্যাল এই নেটওয়ার্কিং সাইট ফেসবুকের মাধ্যমে মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বলিউডের এই সুপারস্টার।

ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ জানাতে শনিবার মুম্বাই পুলিশের সদর দফতরে হাজির হয়েছিলেন আমির। পুলিশ কমিশনার রাকেশ মারিয়া এবং যুগ্ম-কমিশনার (আইন-শৃঙ্খলা) সদানন্দ দাতের সঙ্গে দেখা করে নিজের অভিযোগ তুলে ধরেন।

আমিরের অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। মুম্বাই পুলিশের সাইবার অপরাধ দমন শাখা এর তদন্ত করবে বলে জানিয়েছেন রাকেশ মারিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ