করণ জোহরের তিন ছবিতে সিদ্ধার্থ শুক্লা

বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  বলিউডের সনামধন্য করণ জোহরের তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন টেলিভিশন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। জানিয়েছেন করন নিজেই। এর আগেও একবার করণ-সিদ্ধার্থের চুক্তি নিয়ে গুজব ছড়ালেও এবার সত্যিই করনের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সিদ্ধার্থ ।

জি নিউজ সূত্রে জানা গেছে, সিদ্ধার্থ শুক্লা মূলত ‘বালিকা বধূর’ শিব হিসেবেই পরিচিত ভারতীয় দর্শকের কাছে। সম্প্রতি তিনি করণের ছবিতে চূড়ান্তভাবে সম্পৃক্ত হন। করণ জোহরের একটি পার্টিতে করণ নিজেই এ ঘোষণা দেন।

তিনটি ছবির মধ্যে প্রথম ছবি ‌‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’র শ্যুটিং শুরু হবে কিছুদিনের মধ্যেই। বরুণ ধাওয়ান ও আলিয়া ভাটের সঙ্গে এ ছবিতে থাকবেন সিদ্ধার্থ।

ধর্মা প্রোডাকশন সূত্রে জানা গেছে, ‘সিদ্ধার্থ তিনটি ছবির জন্য ধর্মার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। সিদ্ধার্থ খুব প্রতিভাশালী ও বালিকা বধূর সাফল্যে জনপ্রিয় একজন অভিনেতা। ধর্মা প্রোডাকশন সিদ্ধার্থকে নিয়ে আগামীতে আরও কাজ করতে ইচ্ছুক।’

টেলিভিশন দর্শকের কাছে আকাঙ্ক্ষিত ‘বালিকা বধূ’ ছাড়াও ‘বাবুল কা আঙ্গন ছুটে না’ ‘জানে পহেচানে সে ইয়ে আজনবি’ ও ‘লাভ ইউ জিন্দেগি’ সিরিয়ালে অভিনয় করেছেন সিদ্ধার্থ শুক্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ