বিতর্কে জড়ালেন মল্লিকা শেরাওয়াত

বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩০ সেপ্টেম্বর): বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত দীর্ঘদিন পর অভিনয়ে ফেরার আনন্দের মধ্যেই নতুন এক বিতর্কে মুখে পড়েছেন। প্রাইম ভিডিওর জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স’ সিজন টু-এর বিজয়ী রিদা থারানাকে নিয়ে তার একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

মাশেবল ইন্ডিয়াকে দেওয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে মল্লিকা দাবি করেন যে, তিনি রিদাকে চেনেনই না। তার ভাষ্য ছিল, আপনি কার কথা বলছেন, আমি সত্যিই জানি না। খেলায় একুশজন খেলোয়াড় অংশ নিয়েছিল, সবার কথা কি আমার মনে রাখা সম্ভব? সাক্ষাৎকার গ্রহণকারী তাকে মনে করিয়ে দেন যে, রিদাই এই শো-এর বিজয়ী এবং ইন্টারনেটে তার বিশাল অনুসারী রয়েছে। তখন অভিনেত্রী জানান, শো থেকে বিদায় নেওয়ার পরের ঘটনাগুলো সম্পর্কে তার কোনো ধারণাই নেই।

এই বক্তব্যের ভিডিও ক্লিপটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই অভিনেত্রীর এমন আচরণে বিরক্ত হয়ে তাকে ‘সোর লুজার’ বা খেলায় পরাজয় মেনে নিতে না পারা প্রতিযোগী বলে আক্রমণ করেছেন।

এক ব্যবহারকারী লিখেছেন, কেন জানি না, কিন্তু এটাকে অনিরাপত্তা মনে হচ্ছে। আরেকজন মন্তব্য করেছেন, এই কামব্যাকের পর আমি সত্যিই মল্লিকা শেরাওয়াতকে সমর্থন করছিলাম। কিন্তু তাকে জেন-জি তরুণদের চেয়েও বেশি বিভ্রান্ত ও খুঁতখুঁতে মনে হওয়াটা খুবই হতাশাজনক। অন্য একজন লিখেছেন, মল্লিকা বিরক্তিকর। এর মধ্যে শীতল বা আকর্ষণীয় কিছু নেই।

আরেক দর্শকের মন্তব্য, তিনি খুবই বিরক্তিকর। রিদার সমস্যা আছে, কিন্তু সে এমন একজন মেয়ে, যে অন্যদের সঙ্গে খারাপ আচরণ করে। আরেকজন লিখেছেন, মল্লিকাকে নতুন কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে অনিরাপদ মনে হচ্ছে।

করণ জোহরের সঞ্চালনায় ‘দ্য ট্রেইটর্স ইন্ডিয়া’ সিজন টু-এ বিভিন্ন অঙ্গনের তারকা ও কনটেন্ট ক্রিয়েটররা অংশ নিয়েছিলেন। টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হওয়া এই রিয়েলিটি শোতে দর্শকদের ধোঁকা দিয়ে ট্রেইটর দলের ক্রিস্টল ডি’সুজা ও রিদা থারানা যৌথভাবে ৬৬ লাখ রুপির পুরস্কার জিতে নেন। সূত্র: এনডিটিভি

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ