ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৪ নভেম্বর): ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও বেগবান করতে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার দায়িত্বে থাকা কমিটির কার্যক্রম, এ পর্যন্ত গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং সার্বিক অগ্রগতির বিষয়গুলো নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, সড়ক ও জনপরিসর পরিষ্কার রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

উক্ত সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের উচ্চপদস্থ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ