রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে বিশ্ববাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২২ সেপ্টেম্বর): মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের নিজ মাতৃভূমিতে মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিশেষ সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের অংশ হিসেবে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত মঙ্গলবার নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে প্রধানমন্ত্রীর অস্থায়ী আবাসস্থলে এই দ্বিপক্ষীয় উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিস্তারিত গণমাধ্যমকে অবহিত করেন।

তিনি জানান, আলাপচারিতায় দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানের উপায় এবং এক্ষেত্রে আন্তর্জাতিক মহলের ফলপ্রসূ ও সক্রিয় ভূমিকা নিয়ে উভয় নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে উল্লেখ করেন যে, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুততম সময়ের মধ্যে এবং সম্মানজনক উপায়ে নিজ দেশে পুনর্বাসনের ক্ষেত্রে বিশ্বসম্প্রদায়ের সুদৃঢ় সমর্থন ও সহযোগিতা অত্যন্ত জরুরি।

সূত্র: বাসস    

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ