ইরানের সামনে চুক্তি অথবা ভয়াবহ পরিণতির পথ খোলা: জাতিসংঘে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২২ সেপ্টেম্বর): জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ইরানের নীতি ও ভবিষ্যৎ নিয়ে দ্ব্যর্থহীন অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বমঞ্চে দেওয়া ওই ভাষণে তিনি তেহরানের সামনে দুটি ভিন্ন বিকল্প তুলে ধরেন—একদিকে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছে দেশ পুনর্গঠনের সুযোগ, অন্যদিকে এই পথ এড়িয়ে গেলে নিশ্চিত এক বিপর্যয়কর পরিণতির মুখোমুখি হওয়ার চরম হুঁশিয়ারি।

বক্তব্যের একপর্যায়ে ট্রাম্প কড়া ভাষায় বলেন, এমন কোনো পরিস্থিতির সৃষ্টি করা উচিত নয় যা দেশটিকে নিশ্চিত ধ্বংসের মুখে ঠেলে দেয়, যেখানে ভবিষ্যৎ প্রজন্মের ঘুরে দাঁড়ানোর বিন্দুমাত্র সুযোগও থাকবে না।

তবে চরম এই হুঁশিয়ারির পাশাপাশি কিছুটা আশার বাণীও শুনিয়েছেন মার্কিন এই নেতা। তার মতে, বর্তমান অচলাবস্থা কাটিয়ে শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ট্রাম্প দাবি করেন, নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই এই ঐতিহাসিক চুক্তির রূপরেখা চূড়ান্ত হতে পারে। তেহরানের বর্তমান পরিস্থিতিতে এই চুক্তিতে রাজি না হওয়া ছাড়া কোনো যৌক্তিক বিকল্প নেই বলেই মনে করছেন তিনি।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভূরাজনৈতিক দূরত্ব ও পারমাণবিক আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যকার বরফ গলে পুনরায় কূটনৈতিক আলোচনা শুরু হয় কি না, এখন সেটাই দেখার বিষয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ