যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২২ সেপ্টেম্বর): মধ্যপ্রাচ্যের মাটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের সব ধরনের অপরাধমূলক ও আগ্রাসী কর্মকাণ্ডের সমাপ্তি ঘটিয়ে অবিলম্বে এই অঞ্চল ছাড়তে হবে—এমনটাই সাফ জানিয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তেহরানের সঙ্গে ওয়াশিংটন ও তার পশ্চিমা মিত্রদের চলমান তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে এই কঠোর বার্তাটি দেয় ইরানের শক্তিশালী এই সামরিক বাহিনী।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি মাইক ওয়াল্টজ জানিয়েছেন, তেহরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান যদি আন্তরিক মানসিকতা নিয়ে আলোচনার টেবিলে ফিরতে চায়, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কূটনৈতিক পথ এখনও খোলা রয়েছে।

অন্যদিকে, ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি একটি মার্কিন সংবাদমাধ্যমকে বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে ইরাকি তেলবাহী ট্যাঙ্কারগুলোর চলাচলে বাধা দিচ্ছে ইরান। সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরাককে প্রায় ৬০ বিলিয়ন ডলার রাজস্ব লোকসান গুনতে হয়েছে, যার মধ্যে তাদের মাসিক রপ্তানি আয়ের প্রায় ৬০ শতাংশই অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, তেহরানের ওপর অর্থনৈতিক ও কৌশলগত চাপ আরও বাড়াতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ঘোষণা দিয়েছেন যে, বুধবারের মধ্যে বিশ্বজুড়ে ইরানি সব এয়ারলাইন্সের কার্যক্রম নিষিদ্ধ ও বন্ধ করা হবে। তবে এই ঘোষণার রেশ কাটতে না কাটতেই ইরানের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ‘ইরান এয়ার’ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তেহরান, মাশহাদ ও ইসফাহান থেকে ইরাকের নাজাফ অভিমুখী তাদের নির্ধারিত ফ্লাইটগুলোর চলাচল যথারীতি স্বাভাবিক থাকবে।

সূত্র: আল জাজিরা

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ