হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেট প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (১৫ সেপ্টেম্বর): এক দিনের সিলেট সফরে গিয়ে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে পৌঁছান। সেখানে কিছু সময় কাটিয়ে তিনি মোনাজাত, তাসবীহ পাঠ ও মাজার জিয়ারত করেন। এরপর দুপুর ১টা ১০ মিনিটে তাঁর গাড়িবহর হযরত শাহপরান (রহ.)-এর মাজার প্রাঙ্গণে পৌঁছায়। সেখানেও জিয়ারত শেষে তিনি সিলেট সার্কিট হাউসে ফিরে যান।

এর আগে, এদিন সকাল ১১টা ২৭ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রাষ্ট্রপতি। বিমানবন্দর থেকে সরাসরি সার্কিট হাউসে পৌঁছে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে সিলেটজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তাঁর যাতায়াত পথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সারাদিনের বিভিন্ন কর্মসূচি শেষে আজ রাতেই ঢাকা ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ