বিএনপি থেকে মির্জা ফখরুলের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৩ আগস্ট) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব পদ থেকে সরে দাঁড়ালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিকট আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দেন।

এর আগে বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন।

উক্ত বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ—খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ