ঢাকা মহানগর উত্তর বিএনপির দায়িত্ব পেতে পারেন জাহাঙ্গীর-মিল্টন
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৮ আগস্ট) : ঢাকা মহানগর উত্তর বিএনপির হাল ধরতে যাচ্ছেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তারা সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেতে যাচ্ছেন বল জানা গেছে। বিএনপির সূত্রে এসব তথ্য জানা গেছো।
বিএনপির দলীয় কয়েকটি সূত্র জানায়, মহানগর উত্তরের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন দলের পরীক্ষিত নেতা, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদকের পদ পেতে যাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। বিষয়টি প্রায় নিশ্চিত বলেও দাবি করে সূত্রগুলো। তবে এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, উত্তর বিএনপির নেতৃত্ব যাচাই-বাছাইয়ের শেষ পর্যায়ে রয়েছে।শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
বিএনপি চেয়ারম্যানের কারৃযালয় সূত্র জানায়, চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপি ঢেলে সাজানোর কাজ চলছে। কমিটির মেয়াদ শেষ হওয়ায় দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে আছে। সেই জায়গায় ত্যাগী ও সাংগঠনিকভাবে শক্তিশালী নেতৃত্ব আনার সিদ্ধান্ত নিয়েছে দল।
উল্লখ্য, সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা একজন পরিচ্ছন্ন ও আপোষহীন নেতা। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সামনের কাতারে ছিলেন। তৃণমূলের সাথে তার সরাসরি যোগাযোগও ভালো বলে জানা গেছে।
এছাড়া শফিকুল ইসলাম খান মিল্টন বর্তমানে ডিএনসিসির প্রশাসকের দায়িত্বে আছেন। রাজপথে তার নেতৃত্বে গ্রহণযোগ্যতা অনেক। ছাত্রদল ও যুবদলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি প্রশাসনিক কাজেও তার দক্ষতা রয়েছে। তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে মহানগরকে আরও গতিশীল ও শক্তিশালী করার পরিকল্পনা করছে দল।
মনোয়ারুল হক/
