শেখ হাসিনাকে হস্তান্তরে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৩১ জুলাই) : বাংলাদেশের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক অনুরোধ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ভারতের কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে তাকে ভারতের ভূখণ্ডে থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অনুমতি দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারতের সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রতিনিধিরা এসব তথ্য নিশ্চিত করে।

কূটনৈতিক ও আইনি উভয় দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর এই আবেদনটি বর্তমানে দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির কাঠামোর আওতায় পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে ভারতের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

সংসদীয় ওই বৈঠকে ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, সংকটে থাকা ব্যক্তিদের আশ্রয় প্রদান তাদের দীর্ঘদিনের মানবিক ঐতিহ্যের অংশ। তবে এই মানবিক অবস্থানের পাশাপাশি কঠোর নীতিও বজায় রাখা হয়েছে; স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দেওয়া হবে না শেখ হাসিনাকে। বর্তমানে ঢাকা থেকে পাঠানো বিভিন্ন মামলার নথি ও আইনি দলিলপত্রগুলো দেশটির পররাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়টি মাথায় রেখেই পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করতে চায় নয়াদিল্লি। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও দুই দেশের মধ্যকার সুসম্পর্ক বজায় রাখাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ভারত। দুই দেশের চুক্তি ও আইনি অনুচ্ছেদগুলো গভীরভাবে বিশ্লেষণ করার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ওই বৈঠকে জানানো হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ