ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১ নভেম্বর): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দুই সদস্য বিশিষ্ট এই কমিটিতে শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, নবগঠিত এই আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী দুই সপ্তাহের ভেতরে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ