যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় তেলের দাম কমলো

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৭ জুলাই) : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা জোরালো হওয়ায় এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম পাঁচ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। টানা দুই দিন ধরে ইরানি ভূখণ্ডে মার্কিন সামরিক বাহিনী কোনো হামলা না চালানোয় ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমেছে, যা বিনিয়োগকারীদের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ৫ দশমিক ৫৮ শতাংশ কমে ৯১ দশমিক ৩৮ ডলারে নেমে এসেছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৪৩ ডলারে।

বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার অবসান ঘটিয়ে আলোচনার পরিবেশ বজায় থাকলে জ্বালানি তেলের বাজারে এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ