চিকিৎসাধীন ভূমিমন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৫ অক্টোবর): হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৫ অক্টোবর) সকালে হাসপাতালে উপস্থিত হয়ে তিনি অসুস্থ ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর চলমান চিকিৎসার সার্বিক বিষয়ে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত রোগমুক্তি কামনা করেন।

এর আগে গত ২১ অক্টোবর রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় চিকিৎসকদের পরামর্শে ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

ভূমিমন্ত্রীর একান্ত সচিব (এপিএস) নাজমুল হক জানান, মূলত ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেই মন্ত্রীর রক্তশূন্যতা দেখা দিয়েছিল। চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে প্রয়োজনীয় বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তিনি আগের তুলনায় কিছুটা সুস্থ বোধ করছেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ