মাগুরার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ অলি মিয়ার যুব সমাজের মাঝে ফুটবল বিতরণ
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (২৪ জুন) : সারা বিশ্বে এখন বিশ্বকাপ ফুটবল -২০২৬ ইং এর উত্তাপে উত্তপ্ত। যার উত্তাপ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে।পাশা পাশি দেশে মাদক দ্রব্যের প্রভাবে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে।
এরই মাঝে এক ব্যাতিক্রমী উদ্যোগ নিয়ে হাজির হলেন শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামের বিশিষ্ট সমাজ সেবক তারিকুল ইসলাম। তিনি যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য নিজ উদ্যোগে যুব সমাজের হাতে তুলে দিলেন ফুটবল এবং আহবান করলেন মাদক ছেড়ে খেলায় ফেরো।
মঙ্গলবার (২৩ জুন) বিকালে আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আমতৈল গ্রাম নিবাসী বিশিষ্ট সমাজ সেবক মোঃতারিকুল ইসলামের নিজ উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল বিতরণ করেন মোঃ ওলি মিয়া,অফিসার ইনচার্জ শ্রীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম সাচ্চু,সাবেক সভাপতি সব্দালপুর ইউনিয়ন বিএনপি।এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মোঃ ওলি মিয়া বলেন যুব সমাজই পারে একটি দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে। সেজন্য প্রয়োজন সুস্থ মন সুস্থ সাংস্কৃতি, আর খেলাধুলার মধ্যদিয়েই তা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।তিনি আরো বলেন শ্রীপুরে মাদক ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সব ধরনের কাজে পুলিশ প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।
স্থানীয় ঔষধ ব্যবসায়ী আঃ জলিলের সাথে কথা বললে তিনি এই প্রতিবেদককে জানান যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষার জন্য সবার সহযোগীতা প্রয়োজন।সকলে যদি তারিকুল ভাইয়ের মতো এগিয়ে আসে তা হলে সহজেই সমাজটাকে সুন্দর করে গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে যুব সমাজের হাতে অতিথিরা ফুটবল তুলে দেন।
মনোয়ারুল হক/
