শ্রীপুর থানার নতুন অফিসার ইনচার্জের যোগদান

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (৭ মে) : মাগুরার শ্রীপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. ওলি মিয়া।

আজ বৃহস্পতিবার (৭ মে) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি ফরিদপুর পুলিশ ব্যুরো অব ইন্ভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত ছিলেন।

জানা গেছে, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়ার বদলিজনিত কারণে পদটি শূন্য হয়। ওই শূন্যপদে যোগ দিলেন মো. ওলি মিয়া। সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শ্রীপুর থানা পুলিশ।

মো. ওলি মিয়া রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা। ফরিদপুর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে ২০০৫ সালে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।

নবাগত অফিসার ইনচার্জ ওলি মিয়া বলেন, আমি জেনেছি শ্রীপুর উপজেলা একটি শান্তিপ্রিয় উপজেলা। আর তাই এই এলাকার মানুষের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আমি বদ্ধপরিকর।

শ্রীপুর উপজেলার সর্বস্তরের মানুষকে আইনি সহায়তা দেয়ার পাশাপাশি এটিকে একটি মডেল উপজেলায় পরিণত করতে নিবেদিত থাকব।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ