সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদের মা আর নেই
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৬ মে) : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি তিনি মারা যান।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বাদ আসর ময়মনসিংহ ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে গুলকিবাড়ি কবরস্থানে স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে তাকে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে বেগম জেবুন্নেহার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি একজন শিক্ষক ছিলেন। ১৯৪৪ সালে গফরগাঁও-এ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী ছাত্রছাত্রী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
মনোয়ারুল হক/
