যারা যুক্তরাষ্ট্রের গতিপথ বদলে দিতে চায়, সেই লোকগুলোকে ঘৃণা করি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৭ এপ্রিল) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমি এই ধরনের লোকগুলোকে ঘৃণা করি… যারা আমাদের দেশের গতিপথ বদলে দিতে চায়।”

ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউজ করেসপনডেন্ট ডিনারে গুলির ঘটনার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্পের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং অনুষ্ঠান চালিয়ে যেতে চেয়েছিলেন কি না জানতে চাওয়া হলে এমন মন্তব্য করেন তিনি। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় হামলার ঘটনাটি ঘটে।

ট্রাম্প প্রশ্ন তোলেন, কেন একজনের জন্য সবাইকে চলে যেতে হবে?

ট্রাম্প আরো বলেন, তিনি অনুষ্ঠানটি চালিয়ে যেতে “সত্যিই চেয়েছিলেন”, কিন্তু প্রটোকলের কারণে তা সম্ভব ছিল না।

ওই কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি জানান, একবার দরজা খোলা হলে সেই সুরক্ষা ব্যবস্থা ভেঙে যেত।

কর্মকর্তারা হোয়াইট হাউজে ফিরে সংবাদ সম্মেলন করার যে সিদ্ধান্ত নিয়েছেন তা “সঠিক ছিল” বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

স্থগিত হওয়া অনুষ্ঠানটি শিগগিরই অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ট্রাম্প বলেন, গতরাতের নির্ধারিত ভাষণে ‘কড়া কথা’ বলার প্রস্তুতি নিয়েছিলেন তিনি।

সূত্র: বিবিসি

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ