শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরান

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১১ এপ্রিল) : ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, দুইটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করা যাবে না। এর একটি হলো লেবাননে যুদ্ধবিরতির বাস্তবায়ন এবং অন্যটি ইরানের জব্দকৃত সম্পদের ছাড়।

শুক্রবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি একথা সাফ জানিয়ে দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ বাঘের গালিবাফ বলেন, দুই পক্ষের (যুক্তরাষ্ট্র ও ইরান) মধ্যে পারস্পরিকভাবে সম্মত হওয়া সত্ত্বেও দুটি বিষয়ে এখনও বাস্তবায়িত হয়নি। সেই দুটি বিষয় হলো লেবাননে যুদ্ধবিরতি এবং আলোচনার শুরু হওয়ার আগে ইরানের জব্দকৃত সম্পদের ছাড় দেওয়া। আলোচনা শুরু হওয়ার আগে এই দুটি বিষয় পূরণ হতে হবে।

মূলত লেবাননের চলমান পরিস্থিতি এবং দীর্ঘদিনের অর্থনৈতিক জটিলতাকে কেন্দ্র করেই তেহরান এই অনড় অবস্থান গ্রহণ করেছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ