২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৪ মার্চ) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে আগামী ২৬ মার্চ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশের জন্য নির্ধারিত গেট হলো ২, ৩, ৪, ১০ ও ১১।
এদিকে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, আগামী ২৬ মার্চ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল এবং ব্যান্ড ওয়ারফেজ-এর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানানো হয় আইএসপিআর- এর প্রেস বিজ্ঞপ্তিতে।
মনোয়ারুল হক/
