লারিজানির স্থলাভিষিক্ত নিযুক্ত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৪ মার্চ) : ইরানের শীর্ষ নিরাপত্তা পরিষদে বড় ধরনের পরিবর্তন এসেছে। মোহাম্মদ বাঘের জোলঘাদরকে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আলি লারিজানির স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নিয়েছেন। গত সপ্তাহে এক হামলায় নিহত হন লারিজানি। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে ইরান।

নতুন সেক্রেটারি মোহাম্মদ বাঘের এর আগে আইআরজিসির একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি ইরানের বিভিন্ন দপ্তরে উচ্চ পদে দায়িত্বে ছিলেন।

বিশ্লেষকদের মতে, লারিজানির মৃত্যু ইরানের ক্ষমতাসীন মহলের জন্য বড় ধাক্কা। তিনি ছিলেন দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা এবং অভিজ্ঞ কূটনীতিক। ইরানের বিভিন্ন ক্ষমতার কেন্দ্রের মধ্যে সমন্বয় সাধন এবং আন্তর্জাতিক অঙ্গনে দক্ষ আলোচক হিসেবে তার বিশেষ ভূমিকা ছিল।

এদিকে ইসরায়েলে ৭ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ১০ ঘণ্টারও কম সময়ের মধ্যে হামলাটি হয়। আল জাজিরা ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত মধ্যরাত থেকে এই হামলা শুরু করে তেহরান।

আর ইসরায়েল জানিয়েছে, হামলা হয়েছে তেল আবিবে। সর্বশেষ দফায় ডিমোনা শহরে হামলা চালায় তেহরান। এ সময় সাইরেন বেজে উঠলে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলার পর দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেখানে উদ্ধার কর্মী পাঠায়। তেল আবিবের হামলার ঘটনার ভিডিও ফুটেজে ক্ষতিগ্রস্ত ভবন, আগুন এবং কালো ধোঁয়া দেখা যায়। ইসরায়েলও ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। গত রাতে দিকে ইসরায়েলি বিমান বাহিনী ৫০টির বেশি লক্ষ্যবস্তু হামলা চালিয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ