ঐতিহাসিক সারঙ্গদিয়া পূর্বপাড়া ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (২১ মার্চ) : মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া পূর্বপাড়া ঐতিহাসিক ঈদগাহ ময়দানে আজ শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

গ্রামের সাধারণ মুসল্লীরা দল-মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে নামাজ আদায় করেন। এক মাস সিয়াম সাধনার পর ঈদের নামাজ আদায় করতে পেরে তারা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

ঈদের নামাজ শেষে বক্তব্যে ৪ নম্বর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা সামসুল ইসলাম বলেন, সারঙ্গদিয়া গ্রামের মানুষ পারস্পরিক সহনশীলতা ও সম্প্রীতির মধ্যে বসবাস করে। তিনি আরও বলেন, ঐতিহাসিক এই ঈদগাহ ময়দানের সংরক্ষণ কাজ দ্রুত শুরু করা প্রয়োজন। এ জন্য তিনি বাংলাদেশ সরকারের কাছে বিশেষ অনুরোধ জানান এবং সরকারি অনুদানের দাবি করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিকো ইউনানি কোম্পানির চেয়ারম্যান মোল্লা গোলাম কিবরিয়া, মোল্লা সামসুল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদের সরকারি কর্মচারী জোয়ারদার এনামুল ইসলাম পলাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় মুসল্লী ও গ্রামবাসীরা জানান, দ্রুত সময়ের মধ্যে সারঙ্গদিয়া পূর্বপাড়া ঈদগাহ ময়দানটির সংরক্ষণ ও উন্নয়ন কাজ শুরু করতে হবে। তারা শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়া গ্রামবাসীর দাবি, ঈদগাহ ময়দানের তহবিলে থাকা অর্থ এবং প্রতি বছর জমি লিজ (কন্ট্রাক্ট) থেকে প্রাপ্ত আয় দিয়েই ময়দানটির সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হোক। এটি এখন সারঙ্গদিয়া গ্রামের সকল মানুষের প্রাণের দাবি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ