পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৯ নভেম্বর): পোশাক খাতের শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। এই দাবি পূরণের পক্ষে মজুরি বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব জমা দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা।

সোমবার নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে শ্রমিক পক্ষের পক্ষ থেকে এই প্রস্তাব উত্থাপন করা হয়। বৈঠক সমাপ্তির পর বোর্ডের একাধিক সদস্য গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সোমবার অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানান, মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে এখনো কোনো লিখিত প্রস্তাব পেশ করা হয়নি। এই বিষয়ে লিখিত প্রস্তাব জমা দেওয়ার জন্য তাদের চার কার্যদিবস সময় প্রদান করা হয়েছে।

এর পূর্বে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। উক্ত সভায় পোশাক শিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে আগামী ডিসেম্বর মাস থেকেই নতুন মজুরি কাঠামো কার্যকর করার বিষয়ে শ্রমিক ও মালিক—উভয় পক্ষের প্রতিনিধিরাই একমত পোষণ করেছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ