জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ মার্চ) : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শনিবার সকালে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও সকাল ৮টা ৩০ মিনিটে প্রধান ঈদ জামাতে নামাজ আদায় করবেন।

এছাড়া দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, জ্যেষ্ঠ রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা নামাজে অংশ নেবেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক ঈদুল ফিতরের নামাজ পরিচালনা করবেন।

বাংলাদেশের শান্তি ও অগ্রগতি, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

নামাজ শেষে রাষ্ট্রপ্রধান ঈদগাহে উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত ঈদ জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

এদিকে নামাজের মাঠ ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুনশি আলাউদ্দিন আল আজাদ এবং অন্যান্য সংশ্লিষ্টরা অভ্যর্থনা জানাবেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ