শ্রীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (১৮ মার্চ) : মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ উল ফিতর ২০২৬ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ দুস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে। মাগুরা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদানের অর্থ প্রদান করেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলার ৩’শ জন দুস্থ ও গরীব জনসাধারণের মাঝে ১ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা প্রদান করা হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ