টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৫ ফেব্রুয়ারি) : নাটকীয়তা শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। ফলে শুরুতে ব্যাট করবে ভারত।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে পাকিস্তান। অন্যদিকে ভারতের একাদশে দুটি পরিবর্তন এসেছে। অভিষেক শর্মা ও কুলদীপ যাদব ফিরেছেন। বাদ পড়েছেন আশ্বদীপ সিং ও সাঞ্জু স্যামসন।

পাকিস্তান একাদশ:

সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, উসমান তারিক, আবরার আহমেদ।

ভারত একাদশ:

ঈশান কিষান (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ