১৭ বা ১৮ ফেব্রুয়ারি সরকার গঠন : আইন উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ ফেব্রুয়ারি) : শপথের পর ১৭ বা ১৮ ফেব্রুয়ারীর মধ্যে নতুন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভোট দান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, নির্বাচনের তিন থেকে চারদিনের মধ্যে অর্থাৎ ১৩ বা ১৪ ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশিত হবে। এর পরই শপথ অনুষ্ঠিত হবে। আর ১৭ বা ১৮ ফেব্রুয়ারির মধ্যে গঠিত হবে নতুন সরকার।

তিনি বলেন, এই নির্বাচন ছাত্র জনতার আন্দোলনের ফসল। সরকার পতন আন্দোলনে শহীদদের কথা স্মরণ করেন আইন উপদেষ্টা।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ