পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৮ ফেব্রুয়ারি) : পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, ‘বৈঠকে আমাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সকাল ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। প্রথমে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দপ্তরে যান।
সূত্র আরও জানায়, বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, বাণিজ্য ও ট্যারিফ ইস্যুসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
মনোয়ারুল হক/
