আর্নল্ড আসছে টার্মিনেটর নিয়ে

terminator 3 arnold schwarzenegger টারমিনেটর আর্নল্ডবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দীর্ঘ দশ বছর পর আরও একবার ‘টার্মিনেটর’ হয়ে রূপালি পর্দায় ধরা দেবেন হলিউডি অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার।

সায়েন্স ফিকশন ধাঁচের এই ক্লাসিক সিনেমা সিরিজের নতুন একটি কাহিনি নিয়ে আবারও দেখা যাবে সাইবর্গ টার্মিনেটরকে।

কিন্তু মিরর জানিয়েছে, বয়সের কারণে হয়তো-বা এটাই হবে আর্নল্ডের টার্মিনেটর হিসেবে শেষবারের মতো অভিনয়।

তবে ৬৬ বছর বয়সী এই অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, টার্মিনেটর সিরিজের সঙ্গে আরও কাজ করতে চান আর্নল্ড। তিনি চান তার ভক্তরা যেন আরও অ্যাকশন এবং স্পেশাল ইফেক্ট উপভোগ করতে পারে।

সূত্রটি আরও জানায়, টার্মিনেটর চরিত্রটির জন্য আর্নল্ডই হলেন সেরা। আর সায়েন্স ফিকশনের এই কাল্পনিক জগতকে তার চাইতে ভালো করে আর কেউ চেনে না।

এই সিরিজের দুই কলাকুশলী অভিনেত্রী লিন্ডা হ্যামিলটন এবং অভিনেতা মাইকেল বিয়েন আর্নল্ডের সঙ্গে নতুন সিনেমাতে অভিনয় করবেন।

‘টার্মিনেটর’ সিরিজের এই পর্ব পরিচালনা করবেন ‘থর’ সিনেমার পরিচালক অ্যালান টেইলর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ