বাস খাদে, নিহত ৬

Madaripurরিপোর্টার, এবিসি নিউজ বিডি, মাদারীপুরঃ মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। এতে আরো প্রায় ৪০ যাত্রী আহত হয়েছেন। রোবারদুপুর দেড়টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটকচরে ঢাক-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জেলার পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে সুগন্ধা পরিবহনের বাসটি ঢাকা যাচ্ছিল। দুপুর দেড়টার দিকে ঘটকচর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি চাম্বল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহতদের হাসপাতালে নেয়ার পথে আরো দু’জন মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ