সিএনজি চালক অজ্ঞান পার্টির খপ্পরে

Oggan Party অজ্ঞান পার্টিরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর রমনা থানা এলাকায় চাঁন মিয়া (৪৫) নামের এক সিএনজি অটোরিকশা চালক অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন। শনিবার সকাল ১১ টায় রমনা থানা সংলগ্ন ক্রসিংয়ে এই ঘটনাাটি ঘটে। দুপুর সাড়ে ১২টায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রমনা থানার ওসি মশিউর রহমান জানান, অচেতন অবস্থায় সিএনজি চালককে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে নেশা জাতীয় খাবার বা পানীয় খাইয়ে তার সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ে গেছে। এ ব্যপারে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ