খোকাকে বিদেশ যেতে বাধা

Sadek Hosen khokha সাদেক হোসেন খোকা abcnewsbd এবিসি নিউজ বিডিসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে বিদেশ যেতে বাধা দেয়া হয়েছে।

বুধবার রাতে নিউইয়র্কে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল ‍আন্তর্জাতিক বিমানবন্দরের যান তিনি।

এসময় ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেয়া হয়।

খোকার ব্যক্তিগত সহকারী মনির হোসেন জানান, রাতে চিকিৎসার জন্য নিউইয়র্কে যাওয়ার কথা ছিল খোকার। কিন্তু ইমিগ্রেশন তাকে যেতে বাধা দেয়।

এর কারণ জানতে চাইলে ইমিগ্রেশন কর্মকর্তারা বলেন, ওপরের নির্দেশে বিদেশ যেতে দেয়া যাচ্ছে না। তবে কারণ বলা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ