দুদক হলফনামা চেয়েছে হাওলাদারের

dudokসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের দাখিলকৃত নির্বাচনী হলফনামা-২০১৩ এর তথ্য চেয়ে নির্বাচন কমিশন বরাবর চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকালে দুদকের সহকারী পরিচালক হামিদুল হাসান স্বাক্ষরিত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছেছে।

চিঠিতে আগামী ২২ এপ্রিলের মধ্যে হলফনামাসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্রাদির সত্যায়িত ছায়ালিপি দুদকে পাঠাতে বলা হয়েছে।

জাপার মহাসচিবের বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখলের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করার স্বার্থে এ তথ্য চেয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দেয় দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ