ইমরানকে গণজাগরণ মঞ্চ থেকে সাময়িক অব্যাহতি

imran H sharkar ইমরান এইচ সরকারসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ‘সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কিত হয়ে পড়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্রের পদ থেকে ডা. ইমরান এইচ সরকারকে সাময়িক অব্যহতি দেয়া হলো। তার কোন বক্তব্য এখন থেকে আর গণজাগরণ মঞ্চের বক্তব্য বলে বিবেচিত হবে না।’

শনিবার বেলা সাড়ে বারোটায় রাজধানীর শাহবাগে  ‘গণজাগরণ মঞ্চের কর্মী ও সংগঠকবৃন্দ’র ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেয়া হয়।

অচিরেই গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে ৫ সদস্য বিশিষ্ট একটি মুখপাত্র প্যানেল গঠন করা হবে বলেও জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিজেকে গণজাগরণ মঞ্চের সংগঠক বলে দাবি করা কামাল পাশা নামের একজন।

সংবাদ সম্মেলনে আরো ছিলেন- এফ এম শাহিন, আবির ঘোষ,  হাবিবুল্লাহ মেসবাহসহ গণজাগরণ মঞ্চের সংগঠক বলে দাবি করা কয়েকজন।

উল্লেখ্য, এই একই ব্যানারে গত ৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে গণজাগরণ মঞ্চ থেকে ডা. ইমরান এইচ সরকারকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ