লক্ষ্মীপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

lokkhipur laxmipur লক্ষ্মীপুররিপোর্টার, এবিসি নিউজ বিডি, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগী এলাকার একটি মৎস্য খামার থেকে বুধবার দুপুরে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, সকালে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগী গ্রামের একটি মৎস্য খামারে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ দুপুর ১২টায় ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

দাসের হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক জানান, সন্ত্রাসীরা বুধবার ভোরে একটি মৎস্য খামারে অজ্ঞাতনামা এক যুবককে শ্বাসরোধে ও গলা কেটে হত্যার পর লাশ ফেলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ