শাহজালালে সাড়ে ৫ কেজি স্বর্ণসহ ২ ভারতীয় আটক

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার ভোরে সাড়ে পাঁচ কেজি স্বর্ণসহ ভারতীয় দুই নাগরিককে আটক করেছে কাস্টম হাউজ কর্তৃপক্ষ। এসময় তাদের কাছ থেকে ৮৬ হাজার দিরহাম (সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা) উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন জিগনেস কুমার ও দীনেশ মঙ্গিলাল। তারা ভোর সাড়ে চারটায় আবুধাবি থেকে একটি বিমানে ঢাকায় আসেন।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার কামরুল হাসান জানান, গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় ওই দুই নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তাদের কাছ থেকে সাড়ে পাঁচ কেজি সোনার বার ও ৮৬ হাজার দিরহাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বারের দাম প্রায় আড়াই কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ