বিএনএফ’র সংবাদ সম্মেলনে হাতাহাতি

BNF LOGO বিএনএফ লোগোসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নির্বাচন কমিশনে সদ্য নিবন্ধন পাওয়া আলোচিত রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সংবাদ সম্মেলনে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দলের যুগ্ম-আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মজলিশকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে দলের সভাপতি আবুল কালাম আযাদ ট্রেজারের নাম আগে বলায় তাৎক্ষণিকভাবে ক্ষোভ প্রকাশ করেন যুগ্ম-আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মজলিশ। এ নিয়ে মজলিশ এবং আযাদ গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এক পর্যায়ে আযাদ তার সমর্থকদের দিয়ে মোয়াজ্জেম হোসেনকে বের করে দেন এবং একইসঙ্গে তাকে দল থেকে বহিষ্কার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ