বিএনপি এলে সর্বদলীয়, না হলে বহুদলীয়

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনকালীন যে সরকার গঠিত হচ্ছে, বিএনপি না আসা পর্যন্ত এ সরকার সর্বদলীয় হবে না, হবে বহুদলীয়।’

বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, “সংলাপের দুয়ার এখনো খোলা। কখন কোথায় সংলাপে বসতে চান, তা বলেন।  আমরা বসব, সমাধানের পথ বের করার চেষ্টা করব।”

প্রধানমন্ত্রী গত সোমবারই রাষ্ট্রপতির কাছে মন্ত্রীদের তালিকা দিয়েছেন। দুয়েক দিনের মধ্যে এর গেজেট প্রকাশ করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ