কপ-৩১ সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির মনিরা শারমিন

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৯ নভেম্বর): বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আগামী কাল মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি তুরস্কের উদ্দেশ্যে রওনা দেবেন। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় আইক্যাপ সম্মেলনে অবস্থান করছেন তিনি। দলটির মিডিয়া উইং এই তথ্য নিশ্চিত করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে পড়াশোনা সম্পন্ন করা মনিরা শারমিন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কাজ করেছেন। এর পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহযোগী গবেষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে স্বাধীন পরামর্শক হিসেবে বিভিন্ন উন্নয়ন সংস্থার সাথে যুক্ত রয়েছেন।

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে মনিরা শারমিন উল্লেখ করেন, কপ-৩১-এ বাংলাদেশের বিরোধী রাজনৈতিক শক্তির প্রতিনিধি হিসেবে তাঁর মূল দায়িত্ব হবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের কার্যক্রমের ক্ষেত্রে ওয়াচডগ বা পর্যবেক্ষকের ভূমিকা পালন করা।

তিনি আরও জানান, জলবায়ু অর্থায়ন, অভিযোজন প্রকল্প, আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ কতটা সংরক্ষিত হচ্ছে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় জবাবদিহি নিশ্চিত করার দাবি সেখানে তুলবেন। শুধু সরকারের সমালোচনা করাই তাঁদের উদ্দেশ্য নয়, বরং গঠনমূলক পর্যালোচনা, বিকল্প নীতিপ্রস্তাব এবং জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশের জলবায়ু নীতিকে আরও স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব করে তোলা তাঁদের লক্ষ্য।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ