এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৯ সেপ্টেম্বর): টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণে বৈশ্বিক নেতাদের পারস্পরিক সহমর্মিতা, অংশীদারিত্ব ও যৌথ দায়বদ্ধতার মনোভাব নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ওই ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, এসডিজির লক্ষ্যগুলো অর্জনের ক্ষেত্রে বর্তমান সময়টাতে আমরা বেশ খানিকটা পিছিয়ে রয়েছি। কাঙ্ক্ষিত ফল পেতে হলে এখন থেকেই সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

এছাড়া নিজ বার্তায় তিনি আন্তর্জাতিক অংশীদারিত্বের পরিধি বিস্তৃত করা, একে অপরের অভিজ্ঞতা শেয়ার করা এবং যৌথ উদ্যোগ চালুর ওপর বিশেষ জোর দেন।

উল্লেখ্য, আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সূত্র: বাসস    

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ