বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বৈঠক: স্বাস্থ্য ও বাণিজ্যে সম্পর্ক জোরদারের নতুন দিগন্ত

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ জুন) : বাংলাদেশ ও চীনের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে ইউনান প্রদেশে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক।

আজ শুক্রবার (১২ জুন) চীনের কুনমিং শহরে সফররত বাংলাদেশি প্রতিনিধি দল ও চীনা কর্মকর্তাদের মধ্যে এই দ্বিপাক্ষিক আলোচনা সম্পন্ন হয়। বৈঠকে দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে ইউনান প্রদেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, অন্য সদস্যরা হলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির, আখতার হোসেন, খালেদ মাহমুদ শ্যামল, সুলতানা জেসমিন ও চায়নাস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।

অন্যদিকে চায়নার পক্ষে নেতৃত্ব দেন ইউনান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ( ইউনান সংসদের স্পিকার) ও কমিউনিস্ট পার্টি অব ইউনান প্রদেশের সাধারণ সম্পাদক মি. ওয়াং নিং, তার সঙ্গে ছিলেন ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য মি. ওয়াং শেনজিং।

এছাড়াও ইউনান প্রদেশের ভাইস গভর্নর মি. লিউ ইয়াং, পররাষ্ট্র মন্ত্রণালয় মহাপরিচালক ইয়ং শাওচেং, শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মি. লি বিনজে, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মি. লি চাউইয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মি. শি জানবিন।

উক্ত বৈঠকে ইউনান প্রদেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে দু’পক্ষ একমত হয়েছে। বিশেষ করে, স্বাস্থ্য, বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ, রোড ক্যানেকটিভিটি কিভাবে আরও বৃদ্ধি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বাংলাদেশে স্বাস্থ্য খাতে কিভাবে আরও বিনিয়োগ বৃদ্ধি করা যায় সে বিষয়ে জোর দেওয়া হয়েছে। ভবিষ্যতে দুই দেশের প্রতিনিধিদের আদান প্রদানের বিষয়ে ঐকমত্য হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ